1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

কালাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮০ গননা করুন

রনি আকন্দ জয়পুরহাটঃ জয়পুরহাটের কালাইয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালাই ময়েন উদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান। শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসকরা ২ হাজারের অধিক রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র দেন। এছাড়াও মেডিকেল টেকনোলজিস্ট দ্বারা বিনামূল্যে ডায়বেটিস পরীক্ষাসহ রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

আয়োজক এ্যাডভোকেট নাফিউৎ জামান তালুকদার বলেন, অর্থ অভাবে যাঁরা বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারেন না, বিনামূল্যে তাঁদের সেবা দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যে। দুই হাজারেরও বেশি রোগীকে দিনব্যাপী চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র দিয়েছেন।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, এ উপজেলায় চিকিৎসা ব্যবস্থার মান যথেষ্ট ভালো। তবে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব আছে। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অনেকে উপকৃত হয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews