1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

কাশিমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ দোকান ভস্মীভূত

  • রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১০৬ গননা করুন

একতা ডেস্কঃ গাজীপুর মহানগরীর কাশিমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের দোকানঘর ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১১ জানুয়ারি, শনিবার রাতে মহানগরীর কাশিমপুরের ৫নং ওয়ার্ডের শৈলডুবী ইস্টার্ন হাউজিং রোড এলাকায় একটি মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাত তিন ঘটিকার দিকে জিএমএস ফ্যাক্টরির পিছনে শৈলডুবী ইস্টার্ন হাউজিং রোড এলাকায় একটি দোকানের ভিতরে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ওই দোকানের আশপাশের আরও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়। এদিকে আগুন লাগার খবর পেয়ে ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর প্রচেষ্টা করে নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মার্কেটের দুটি দোকান ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ডিবিএল মিনি ফায়ার স্টেশনের ইন্সপেক্টর আরিফুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় দোকানের সম্পন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গিয়েছে। এছাড়াও প্রায় ১৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী দোকানদাররা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews