1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

কুয়েট ইস্যুতে শিক্ষার্থীদের কর্মসূচি

  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৯০ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর প্রশাসনের চলমান আচরণ নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশের পাশাপাশি এর প্রতিবাদে মানববন্ধন ও প্রেস ব্রিফিং কর্মসূচির ঘোষণা করেছেন। ১৫ এপ্রিল, মঙ্গলবার দুপুর ১টায় বুয়েট ২০ ব্যাচের উদ্যোগে এই মানববন্ধন ও প্রেস ব্রিফিং কর্মসূচি পালন করা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।

গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক আহত হন। পরদিন প্রশাসনিক ভবনসহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ওইদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটিও করা হয়।

সেদিন রাতেই খানজাহান আলী থানায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করে প্রশাসন। পরে ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেটের ৯৯তম জরুরি সভায় একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়। এরপর প্রায় দুই মাস পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ে এখনও শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। এমনকি খুলে দেওয়া হয়নি হলও। এমন পরিস্থিতিতে হল খুলে দেওয়ার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী ১৩ এপ্রিল, রবিবার ক্যাম্পাসে প্রবেশ করেন তারা। দাবি না মানায় ওইদিন রাতভর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। ১৪ এপ্রিল, সোমবার সন্ধ্যার পরে কুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শতাধিক শিক্ষার্থী।

তদন্ত প্রতিবেদন ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা বসে। সভায় গত ১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে আগামী ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু ও তার দুইদিন আগে অর্থাৎ ২ মে হল খুলে দেওয়া হবে বলেও জানানো হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews