1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের হামলায় আহত কৃষকের মৃত্যু

  • বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১১৯ গননা করুন

একতা ডেস্কঃ কুষ্টিয়ায় পৈত্রিক জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইয়ের হামলায় আহত কৃষক জুমারত আলী মন্ডল (৪৭) এক মারা গেছেন। প্রায় একমাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেলেন তিনি।

১ জানুয়ারি, বুধবার সকালে নিজ গ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহত জুমারত আলী মন্ডল পেশায় একজন কৃষক এবং ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া সরকারপাড়া গ্রামের ছাবদার আলী মণ্ডলের ছেলে। গত ৩ ডিসেম্বর এই গ্রামেই তিনি হামলার শিকার হন। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, ৩ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে জুমারত আলী মন্ডল নিজ জমিতে চাষাবাদ করছিলেন। ওই সময় পৈত্রিক জায়গা সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাই জিয়ারত আলী, আজব আলী এবং দুই ভাতিজা কাশেম আলী ও হাশেম আলী রড-লাঠি নিয়ে জুমারত আলীর ওপর হামলা চালান। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একমাস চিকিৎসাধীন থাকাবস্থায় জুমারত আলীর মৃত্যু হয়।

ওসি নাসির উদ্দিন আরও জানান, এ ঘটনায় জুমারত আলী মণ্ডলের ছেলে মেহেদী হাসান হত্যাচেষ্টার অভিযোগে থানায় একটি মামলা করেন। ওই মামলাটি পরবর্তীতে হত্যা মামলা হিসেবে রূপান্তর করে কোর্টে প্রেরণ করা হয়। মামলার এজাহারভুক্ত ৪ আসামির মধ্যে বর্তমানে দুই আসামি জামিনে রয়েছেন এবং দুজন কারাগারে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews