1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

কুষ্টিয়ায় জ্বালানি তেলের গোডাউনে আগুন

  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৩৯৭ গননা করুন

একতা ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরে একটি যারা জ্বালানি তেলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুই কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জিম এন্ড মিম এন্টারপ্রাইজে এর মালিক হাসিবুর রহমান। গতকাল বুধবার রাত সাড়ে এগারোটা দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর বড় বাজার এলাকার জিম অ্যান্ড মিম এন্টারপ্রাইজ নামের জ্বালানি তেল বিক্রির গোডাউনটিতে অগ্নিকাণ্ড হয়। কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে ব্যবসা পরিচালনা করার অভিযোগ ছিল এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। বিধিমালা অনুসরণ না করে গোডাউনের ভিতরেই বৈদ্যুতিক মটর বসিয়ে মিনি পাম্প বানিয়ে তেল বিক্রয়ের অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, জিম অ্যান্ড মিম এন্টারপ্রাইজের ওই দোকানে ডিজেল, পেট্রল, মোবিল ও কেরোসিন বিক্রি করা হতো। বুধবার রাত ১১টা ৫০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভেড়ামারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে মিরপুর ও মেহেরপুরের গাংনী থেকে আরও তিন ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের মোট ৫ ইউনিটের প্রচেষ্টায় রাত ২টা ২০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যায় পোঁটা দোকানটি। প্রতিষ্ঠানটির মালিক হাসিবুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। এতে আমাদের অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, ‘আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা সম্ভব। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

তথ্যসূত্র: মানবকণ্ঠ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews