1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান শুটিংয়ে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাব, ক্ষোভ রাধিকার গ্রিনল্যান্ডে ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ ট্রাম্পের দাবি, চুক্তিতে আসলে কতটা ক্ষমতা পাচ্ছে যুক্তরাষ্ট্র? ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ২২ মামলা, আসামি ২৭৫ মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

কেন্দ্রের নিরাপত্তায় পুলিশ মোতায়েনে আইজিপিকে ইসির চিঠি

  • রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৯ গননা করুন

একতা ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষ্যে রেজিস্ট্রেশন কেন্দ্রের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. মাহবুব আলম শাহ্ এ সংক্রান্ত একটি চিঠি পুলিশ প্রধানকে পাঠিয়েছেন।

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ এর অংশ হিসেবে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভোটার রেজিস্ট্রেশন আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলবে। ভোটার রেজিস্ট্রেশন কাজে ল্যাপটপ, ক্যামেরা, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, আইরিশ স্ক্যানার, ডকুমেন্ট স্ক্যানার, ডকুমেন্ট প্রিন্টারসহ অন্যান্য মূল্যবান যন্ত্রপাতি ব্যবহৃত হবে। সংশ্লিষ্ট জেলা ও উপজেলা/থানা নির্বাচন অফিস পর্যায়ে ভোটার রেজিস্ট্রেশন তারিখ ও রেজিস্ট্রেশন কেন্দ্র নির্ধারণপূর্বক রেজিস্ট্রেশন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে (রেজিস্ট্রেশন পরিকল্পনা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা/থানা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করা যাবে)। জেলা ও উপজেলা/থানা নির্বাচন অফিস কর্তৃক নির্ধারিত তারিখে রেজিস্ট্রেশন কেন্দ্রসমূহে নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করা প্রয়োজন বলে চিঠিতে জানানো হয়।

ভোটার রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশন কেন্দ্রের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews