1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

কোস্ট গার্ড পানামা পতাকাবাহী বিদেশি বাণিজ্যিক জাহাজ আটক করল

  • মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশ কোস্ট গার্ড কক্সবাজারের কুতুবদিয়ায় বহির্নোঙরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহের সময় পানামা পতাকাবাহী বিদেশি বাণিজ্যিক জাহাজ আটক করেছে। আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গত ১ ফেব্রুয়ারি কক্সবাজার কুতুবদিয়ায় বহির্নোঙর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা রুটিন টহলকালীন লক্ষ করে যে, একটি সন্দেহজনক বাংলাদেশি ওয়েল ট্যাংকার ‘ওটি ইউনিয়ন’, পানামা পতাকাবাহী একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘MT DOLPHIN-19 থেকে জ্বালানি তেল আদান প্রদান করছে। পরে কোস্ট গার্ড টহল দল জ্বালানি তেল গ্রহীতা বিদেশি জাহাজ এবং জ্বালানি তেল দাতা বাংলাদেশি ওয়েল ট্যাংকারে অবস্থানরত কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে জাহাজদ্বয় বহির্নোঙরে নোঙর করা এবং জ্বালানি তৈল সংগ্রহ কিংবা প্রদানের কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়।

বিদেশি জাহাজটির মোংলা বন্দরে গমনের কথা থাকলেও জাহাজটি উক্ত দিন সকাল ৭টায় কুতুবদিয়া বহির্নোঙরে নোঙর করে। চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বিদেশি জাহাজটি অবৈধভাবে এদিন সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বর্ণিত ওয়েল ট্যাংকার থেকে আনুমানিক ৩৫৬ মেট্রিক টন জ্বালানি তেল সংগ্রহ করে। যার ফলশ্রুতিতে, বাংলাদেশ সরকার বিপুল পরিমাণ রাজস্ব হতে বঞ্চিত হয়। কোস্ট গার্ড বিদেশি জাহাজটিকে আটক করে চট্টগ্রাম বহির্নোঙরে নিয়ে আসে। জ্বালানি তেল দাতা বাংলাদেশি ওয়েল ট্যাংকারটি বর্তমানে ৯ জন ক্রুসহ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে রয়েছে। এর প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক মেরিন কোর্টের মাধ্যমে উক্ত জাহাজদ্বয়ের আর্থিক জরিমানাসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews