1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

খাবার কম পড়ায় বরযাত্রীরা চলে যাচ্ছিলেন তারপর থানা পুলিশ

  • মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮১ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ খাবার কম পড়ে গিয়েছিল বিয়েবাড়ি। তাতেই রেগে বিয়েবাড়ি থেকে চলে যাচ্ছিলেন বরের বাড়ির লোকজন। বরযাত্রী চলে গেলে বড় বিপদ হবে। পরিবারের সম্মান বলে কথা।

এমতাবস্থায় কনের পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে বরের বাড়ির লোকজনকে থানায় নিয়ে যায়। সেখানেই বিয়ের আয়োজন সম্পন্ন হয়। এমন ঘটনা ঘটেছে গত রবিবার রাতে সুরাটের লক্ষ্মীনগরে। খবর টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসের।

খবরে প্রকাশ, রাহুল প্রমোদ মোহন্ত ও অঞ্জলি কুমারী মিতুসিংয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ আয়োজনে খাবার কিছুটা কম পড়ায় রেগে যান বরযাত্রীরা। বরের বাড়ির লোকজন জানিয়ে দেন, এই মেয়ের সঙ্গে তাদের ছেলের বিয়ে দেবেন না। এরপরই কনে সোজা ফোন করেন ১০০ নম্বরে। পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়।

থানার ইন্সপেক্টর আরবি গোজিয়া টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, আমাদের সান্ত্বনাকেন্দ্র রয়েছে। নারী হেল্প ডেস্ক রয়েছে। এর মাধ্যমে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। আমরা বরকেও বুঝিয়েছি। তাদের আমরা বুঝিয়েছি, এমন ছোটখাটো বিষয়ে বিয়ে ভেঙে দেওয়াটা ঠিক হবে না। কনের বাবা অনেক আয়োজন করেছিলেন। বর বিষয়টি বুঝেছিলেন। কিন্তু তিনি আর বিয়েবাড়িতে যেতে চাননি। কারণ সেখানে আবার সমস্যা হতে পারে। এরপর বর-কনের সম্মতিতে থানায়ই মালাবদল হয়। বিদায়ি পর্বও হয়েছে থানায়। পুলিশই মালাসহ অন্যান্য সামগ্রী নিয়ে এসেছিল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews