1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্থতা কামনায় স্থানীয় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল মাহফিল

  • শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১২৯ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ মার্চ শুক্রবার ২০ রমজান সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ মাহফিলে সভাপতিত্ব করেন মগধরা ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির সওদাগর।

মগধরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন ও ছাত্রদলের সভাপতি আমিন রসুল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মগধরা ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মগধরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মগধরা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসলিম উদ্দিন ও হারামিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন। বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের ত্রান ও পূর্ণবাসন সম্পাদক সাকিল চৌধুরী, সাবেক ইউপি সদস্য সোলাইমান, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, মগধরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ কায়সার, দোয়া মাহফিল পরিচালনা করেন সন্দ্বীপ উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ ইব্রাহিম, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জব্বার। আরো উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews