1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা কক্সবাজার সৈকতে

  • শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৯৫ গননা করুন

একতা ডেস্কঃ অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু নিহত হয়েছেন কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন সুগন্ধা পয়েন্টের কাছে ঝাউ বাগানে। ৯ জানুয়ারি, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।

গোলাম রব্বানী টিপু (৫৫) খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি দৌলতপুর থানার দেয়ানা উত্তরপাড়া হোসেন শাহ রোডের মো: গোলাম আকবরের ছেলে। পুলিশ জানিয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গোলাম রব্বানী টিপু এলাকা থেকে পলাতক ছিলেন। এএসপি জসিম উদ্দিন বলেন, রাতে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সীগালের সামনে দিয়ে ঝাউ বাগানে গোলাম রব্বানী টিপু হাঁটছিল। এসময় দুর্বৃত্তরা তাকে কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্র জানায়, গোলাম রব্বানীসহ তিনজন বৃহস্পতিবার সকালে সৈকত সংলগ্ন হোটেল গোল্ডেন হিলে আসেন। পরে তারা হোটেলটির দুই কক্ষ বিশিষ্ট ৭০৩ নম্বর ফ্ল্যাটে উঠেন। ফ্ল্যাটটির একটি কক্ষে গোলাম রব্বানী এবং অপর কক্ষে অপর দু’জন অবস্থান করছিলেন। গোলাম রব্বানী হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। কে বা কারা তাকে হত্যা করেছে তাদের ধরতে ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করেছে। নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews