1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

খেলাপি ঋণের ৭০ শতাংশ ১০টি ব্যাংকে

  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৬ গননা করুন

একতা ডেস্কঃ ক্রমেই অবনতি হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিস্থিতি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে মোট খেলাপি ঋণের ৭০ শতাংশই মাত্র ১০টি ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ, যেখানে তিন মাস আগেও এই হার ছিল ৫১ শতাংশ। এ ছাড়া খেলাপি ঋণের ৫৪ শতাংশ মাত্র পাঁচটি ব্যাংকে জমা হয়েছে। সোমবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের ‘ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি অ্যাসেসমেন্ট রিপোর্ট-এ এসব তথ্য উঠে আসে। যদিও ওই প্রতিবেদনে ব্যাংকগুলোর নাম প্রকাশ করা হয়নি। জুন মাসের হিসাব অনুযায়ী দেশের খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। কিন্তু সেপ্টেম্বর শেষে এই ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৪ হাজার ৯৯৭ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ১৬ দশমিক ৯০ শতাংশ। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৭৪ হাজার কোটি টাকা।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ বেসরকারি ব্যাংকের তুলনায় বেশি। সেপ্টেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ১১১ কোটি টাকা, যা তাদের বিতরণ করা মোট ঋণের ৪০ দশমিক ৩৫ শতাংশ। জুন মাসে এই অঙ্ক ছিল ১ লাখ ২ হাজার ৪৮৩ কোটি টাকা। বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণ সেপ্টেম্বর শেষে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮০৬ কোটি টাকায়, যা মোট বিতরণ করা ঋণের ১১ দশমিক ৮৮ শতাংশ। তিন মাসের ব্যবধানে এই খাতে খেলাপি ঋণ বেড়েছে ৫০ হাজার কোটি টাকার বেশি।

বিশ্লেষকরা বলছেন, ঋণ অনুমোদন ও বিতরণের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাইয়ের অভাব এবং প্রভাবশালী ব্যক্তিদের দায়মুক্তি এই সংকটের জন্য দায়ী। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী জানান, ঋণগ্রহীতা ও ঋণদাতা উভয়ই অনিয়মের জন্য দায়ী। ‘অনেক ক্ষেত্রে ভুয়া প্রতিষ্ঠান ও সম্পত্তি দেখিয়ে ঋণ নেওয়া হয়। ফলে খেলাপি ঋণ আদায়ে ব্যর্থ হচ্ছে ব্যাংকগুলো।”

বিদেশি ব্যাংকগুলোর খেলাপি ঋণ তুলনামূলক কম। সেপ্টেম্বর শেষে বিদেশি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩ হাজার ২৪৫ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৪ দশমিক ৯৯ শতাংশ। বিশেষায়িত ব্যাংকগুলোর ক্ষেত্রে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫ হাজার ৮১৩ কোটি টাকায়, যা মোট ঋণের ১৩ দশমিক ২১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষ ঋণগ্রহীতাদের খেলাপি ঋণ দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতায় বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। এই সমস্যা সমাধানে ঋণগ্রহীতা এবং সংশ্লিষ্ট ব্যাংকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews