1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

খেলাফত মজলিসের আহ্বানে সাম্প্রদায়িক সম্প্রীতি

  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৮০ গননা করুন

একতা ডেস্কঃ চট্টগ্রাম নগরীর আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেশবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। গতকাল ২৬ নভেম্বর, মঙ্গলবার এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ কথা বলেন।

বিবৃতিতে তারা বলেছেন, ইসকনের এক নেতার জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের এক পর্যায়ে সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া আদালত ও আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা হয়। মসজিদের মুসল্লিসহ পথচারীদের আক্রমণ ও হামলার টার্গেট করা হয়। উক্ত ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে খুনিদের গ্রেফতার দাবি করে তারা বলেন, যে সংগঠন এ ধরনের অপকর্ম বারবার করছে তার ব্যাপারে আইনানুগ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যে কোনো ষড়যন্ত্রের বিষয়ে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews