1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

খেলাফত মজলিসের সম্মেলন শুরু সোহরাওয়ার্দী উদ্যানে

  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২১৩ গননা করুন

একতা ডেস্কঃ খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন শুরু হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। এতে বিএনপি, জামায়াত, এবিপার্টি, ইসলামি আন্দোলনসহ অন্যান্য দলের নেতাকর্মীরাও উপস্থিত হয়েছেন। আজ সকাল ৯টার মধ্যেই অধিবেশন স্থলে সারাদেশ থেকে আগত কয়েক হাজার খেলাফত মজলিস ও অন্যান্য দলের প্রতিনিধিরা সমবেত হন। এ অধিবেশন উদ্বোধন করেছেন দলটির উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। সভাপতিত্ব করছেন খেলাফত মজলিসের মুহতারাম আমীর, মাওলানা আব্দুল বাছিত আজাদ।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে জুলাই অভ্যুত্থানের পর ইসলামি দলগুলো যেন স্বাধীনভাবে রাজনীতি করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করেন দলটির সাবেক আমির মাওলানা মোহাম্মদ ইসহাক। এ অধিবেশন থেকেই দলের নেতাকর্মীদের আগামী জাতীয় নির্বাচনসহ সামনের দিনগুলোর করণীয় জানাবেন দলটির আমির ও অন্যান্য নেতৃবৃন্দ।

এক ব্রিফিংয়ে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ‘পতিত খুনি হাসিনা সরকারের পতনের পর আজকের মুক্ত পরিবেশে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে খেলাফত মজলিস দেশ ও জনগণের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনে বদ্ধপরিকর। রাষ্ট্র ও জনগণের কল্যাণে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত হবে, এই জনপ্রত্যাশা পূরণে খেলাফত মজলিস ইতিবাচক ভূমিকা অব্যাহত রেখেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews