1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

গত বছরে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি

  • রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৮ গননা করুন

একতা ডেস্কঃ বিশ্ব বাজারের নানামুখি অস্থিরতার মধ্যেও ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিতে কিছুটা হলেও প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশ তার অবস্থান ধরে রেখে ২০২৪ সালের জানুয়ারি-ডিসেম্বর সময়কালে মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি মূল্য ০.৭৩% বৃদ্ধি অর্জন করেছে।

ফলে এটি ৭.৩৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এ ছাড়া রফতানির পরিমাণও ৪ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মার্কিন পোশাক আমদানির সর্বশেষ তথ্যে বৈশ্বিক পোশাক বাজারে প্রধান সরবরাহকারী দেশগুলোর পারফরম্যান্স দেখানো হয়েছে। মার্কিন পোশাক আমদানিতে একটি পরিমিত সামগ্রিক প্রবৃদ্ধি সত্ত্বেও মূল্যে ১.৮২% এবং পরিমাণে ৫.৮৮% বৃদ্ধি পেয়েছে।

তবে গড় ইউনিট মূল্য ৩.৮৩% হ্রাস পেয়েছে, যা প্রতিযোগিতামূলক বাজার ও মূল্য নির্ধারণের ওপর নিম্নমুখী চাপের ইঙ্গিত। সামগ্রিক বাজার প্রবণতার মতো বাংলাদেশেও ইউনিট দর ৩.৯৪% হ্রাস পেয়েছে, যা মুনাফায় সরাসরি প্রভাব ফেলছে। অন্যান্য প্রধান পোশাক রফতানিকারক দেশের তুলনায় বাংলাদেশের পারফরম্যান্স ছিল মাঝারি।

ভিয়েতনামের মূল্য ৫.৬৭% বৃদ্ধি এবং পরিমাণে ৯.৪৭% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ভারতের মূল্যে ৪.৯৫% এবং পরিমাণে ১৩.০৯% বৃদ্ধি হয়েছে। কম্বোডিয়ার ক্ষেত্রে মূল্য ১৪.৪৮% এবং পরিমাণ ১৮.৪৫% বেড়েছে। যা বাজারে প্রতিযোগিতামূলক প্রবণতা তুলে ধরে।

তিনি বলেন, ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনা বাংলাদেশের জন্য সুযোগ তৈরি করছে। তবে এই সুযোগগুলো সঠিকভাবে কাজে লাগাতে আমাদের সক্রিয়ভাবে নিজেদের চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতাগুলো উতরাতে হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews