একতা ডেস্কঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আস্তমা ও কামরূপদলং গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয় ১৬ জানুয়ারী রবিবার। এতে ৪০ জন আগত হয় বলে জানা গেছে। ঘটনায় আস্তমা গ্রামের গুরুতর আহত দু’জনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে কামরুপদলং গ্রামের গুরুতর আহত তিন জনকে। অন্যান্য আহতরা চিকিৎসা নিয়েছেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে।
শনিবার বিকালে আস্তমা গ্রামের কৃষক বজলু মিয়ার গরু কামরুপদলং গ্রামের কৃষক সুরুজ মিয়ার জমির ধান খায়। এ নিয়ে জমিতেই দুই কৃষকের মধ্যে বাগবিতণ্ডা ও মারামারি হয়। পরে এ ঘটনায় দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রবিবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী গণমাধ্যমকে বলেন, সংঘর্ষের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। যদি কোনো পক্ষ মামলা করে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply