1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

গাইবান্ধার ৭ উপজেলা জামায়াত আমির শপথ নিলেন

  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৪৩২ গননা করুন

একতা ডেস্কঃ আগামী ২০২৫-২৬ সেশনের জন্য সদস্যদের (রুকন) ভোটে নির্বাচিত গাইবান্ধার ৭ উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের শপথ অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর, বুধবার সকাল ৭টায় গাইবান্ধা জেলা কার্যালয়ের দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে নির্বাচিত এ ৭ জনকে শপথ বাক্য পাঠ করান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাইবান্ধা জেলা আমির জনাব মো. আব্দুল করিম।

সভা পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার। এসময় উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমির অধ্যাপক মাজেদুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি মো. ফয়সাল কবির, জেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি নুরুন্নবী প্রধান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সাইদুর রহমান প্রমুখ। নির্বাচিত হয়ে যারা শপথ নিয়েছেন তারা হলেন- সুন্দরগঞ্জ উপজেলায় অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, সদর উপজেলায় মাওলানা নুরুল ইসলাম মন্ডল, গাইবান্ধা শহর শাখায় অধ্যাপক ফেরদৌস আলম ফিরোজ, পলাশবাড়ী উপজেলায় আবু বকর সিদ্দিক, সাদুল্লাপুর উপজেলায় এরশাদুল হক ইমন, সাঘাটা উপজেলায় মাওলানা ইব্রাহিম হোসেন ও ফুলছড়ি উপজেলায় মাওলানা সিরাজুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেছেন, দায়িত্ব মহান আল্লাহর পক্ষ থেকে আসে। এই দায়িত্ব আমানত হিসেবে গ্রহণ করে আমাদের ঈমানদারির সঙ্গে কাজ করতে হবে। আমাদের গণপ্রত্যাশা পূরণে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews