1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

গাজায় বিমান হামলায় ক্ষুব্ধ হয়েছেন জাতিসংঘ মহাসচিব

  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৭৯ গননা করুন

একতা ডেস্কঃ এক রাতেই চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায়। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো হামলায় গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান থেকে বোমাবর্ষণ করা হয়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গাজায় ইসরায়েলি বিমান হামলায় আমি ক্ষুব্ধ।

তিনি যুদ্ধবিরতি মেনে চলা, নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পুনঃপ্রতিষ্ঠা এবং আটক থাকা অবশিষ্ট বন্দিদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য জোরালোভাবে আহ্বান জানান। বুধবার সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গুতেরেসের এই বক্তব্যে তিনি ইসরায়েলের হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও মানবিক সংস্থাগুলো গাজায় ইসরায়েলের নতুন করে বোমাবর্ষণের নিন্দা জানিয়েছে।

পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র নিন্দা ও হস্তক্ষেপের দাবি জানানো হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews