1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

গাজীপুরে অবরোধের মুখে ১০ কারখানায় ছুটি ঘোষণা

  • বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৪২ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিক আন্দোলনের ঘটনায়। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত টঙ্গী ও গাজীপুরে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এলাকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে। একই ধরণের ঘটনা আরো কিছু জায়গায় সংঘটিত হওয়ায় মহাসড়কে বিশৃঙ্খলা দেখা দেয়। শ্রমিকদের দাবি, তাদের দুই মাসের বেতন বকেয়া আছে, যা পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন না দেওয়ায় তারা সড়ক অবরোধে বাধ্য হন। গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, অবরোধ প্রত্যাহার হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews