একতা ডেস্কঃ চট্টগ্রামের একই মায়ের দুই সন্তান ফেসবুকের মূল প্রতিষ্ঠান ও বিশ্বখ্যাত টেক জায়ান্ট মেটা এবং মাইক্রোসফটে কাজ করার সুযোগ পেয়েছেন। বড় ভাই ইয়ামিন ইকবাল গুগলে বিশ্বের সর্ববৃহৎ টেক জায়ান্ট ও ছোট ভাই মোহাইমিন ইকবাল সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের বাড়ি চট্টগ্রাম নগরীর ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের চৌধুরীহাট এলাকায়। মোহাইমিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ২০২৩ সালে স্নাতক শেষে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। বর্তমানে দেশটির সান জোসে স্টেট ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর করছেন। সম্প্রতি দুই টেক জায়ান্ট মেটা ও মাইক্রোসফটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ডাক পান। তবে তিনি মেটার প্রস্তাব গ্রহণ করেন। চলতি মাসের ১৮ ফেব্রুয়ারি বিশ্বখ্যাত টেক জায়ান্ট মেটায় যোগদান করার কথা রয়েছে তার।
বড় ভাই ইয়ামিন ইকবাল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী ছিলেন। ২০২০ সালে গুগলে চাকরি পান। বড় ভাইকে দেখেই প্রোগ্রামিংয়ের প্রতি ভালোবাসা জন্মে মোহাইমিনেরও। স্বপ্ন ছিল বিশ্বখ্যাত টেক জায়ান্টে কাজ করার। অবশেষে সেই স্বপ্ন তাকে হাতছানি দিয়ে ডাকছে।
Leave a Reply