1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

গ্রেপ্তার হলেন আরেক সাদপন্থী নেতা শফিউল্লাহ

  • রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৪৮ গননা করুন

একতা ডেস্কঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের ঘটনায় নিজাম উদ্দিন বিশ্ব মারকাযের (সাদপন্থী) শীর্ষ নেতা মাওলানা শফিউল্লাহকে (৪৬) গ্রেপ্তার করেছে। তিনি টঙ্গী পশ্চিম থানায় জোবায়েরপন্থীদের দায়ের করা হত্যা মামলার ৯নং আসামি। একই মামলায় সাদপন্থীদের অন্যতম শীর্ষ নেতা মুয়াজ বিন নূর ও জিয়া বিন কাশেমকে গ্রেপ্তার করে পুলিশ। তাবলিগ জামাত বাংলাদেশ শূরায়ী নেজাম (জোবায়েরপন্থী)-এর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, গতকাল শনিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার একটি দল ও শরীয়তপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে শরীয়তপুরের স্টেডিয়াম রোড এলাকা থেকে শফিউল্লাহকে গ্রেপ্তার করে। তিনি শরীয়তপুর জেলার নড়ীয়া থানার ডগরী গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। এ ছাড়া তিনি রাজধানীর মুগদা বড় মসজিদের খতিব ও সাদপন্থীদের অন্যতম শীর্ষ নেতা বলে জানা গেছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, মাওলানা জোবায়েরপন্থীদের দায়ের করা হত্যা মামলায় সাদপন্থীদের অন্যতম নেতা শফিউল্লাহকে টঙ্গী পশ্চিম থানা পুলিশ শরীয়তপুর থেকে গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা হেফাজতে নিয়ে এসেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews