1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

গ্রেপ্তার হলেন পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আ. লীগ নেতা

  • বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮০ গননা করুন

একতা ডেস্কঃ পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে। তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে আজ বুধবার। সকাল ৭টার দিকে উপজেলার মথুরাপুর বিল এলাকার আনসার সরকারের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময়ে ওহাবকে ছিনিয়ে নেওয়ার ঘটনার এজাহারভুক্ত আসামি তার ব্যক্তিগত সহকারী রাব্বিকেও গ্রেপ্তার করা হয়। সুজানগর সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার মথুরাপুর স্কুল মাঠে পুলিশের গাড়ি থেকে ৫০০-৭০০ কর্মী সমর্থক আব্দুল ওহাবকে ছিনিয়ে নেন। ওই দিন রাতে সুজানগর থানার উপপরিদর্শক মো. আজাহার আলী বাদী। হয়ে ওহাবকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। এতে ওহাবসহ ৬৪ জন নামীয় ও কয়েকশ’ কে অজ্ঞাতনামা আসামি করা হয়। যৌথবাহিনীর অভিযানে ১৬ জনকে আটক করলেও জিজ্ঞাসাবাদ শেষে এক নারীসহ ১১ জনকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আব্দুল ওহাবকে ছিনিয়ে নেওয়ার পর থেকেই পুলিশ ও যৌথবাহিনী তাকে ও ছিনিয়ে নেবার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রেখেছিল। এর অংশ হিসেবে সরাসরি পুলিশ সুপার স্যারের নেতৃত্বে পুলিশের ব্যক্তিগত অভিযানে সকালে মথুরাপুর বিল এলাকার একটি বাড়ি থেকে তাকেসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিরা এখন পুলিশি হেফাজতে রয়েছেন বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews