1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

গ্রেফতার হয়েছেন ফেসবুকে বিদায় বাংলাদেশ লিখে বাড়িতে আত্মগোপনে থাকা নেতা

  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৩ গননা করুন

একতা ডেস্কঃ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রাজিব আহমেদ হেলুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত পৌনে ৮ টার দিকে অষ্টগ্রাম উপজেলা সদরের খান ঠাকুর দিঘিরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

অষ্টগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও অষ্টগ্রাম বণিক সমিতির সভাপতি রাজীব আহমেদ হেলু ৫ আগস্ট পরবর্তী সময়ে অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলার আসামি। এসব মামলা হওয়ার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। গত ৩১ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ছবি তুলে, ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ’ লিখে ফেসবুকে পোস্ট করে পুলিশকে বিভ্রান্ত করে বাড়িতেই আত্মগোপনে ছিলেন এই স্বেচ্ছাসেবক লীগ নেতা। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার অভিযান চালিয়ে উপজেলার মধুর হাটি এলাকা থেকে হেলুকে গ্রেপ্তার করে। রাজিব আহমেদ হেলু অষ্টগ্রাম উপজেলার খান ঠাকুর দিঘিরপাড় (আড়ার পাড়) গ্রামের রজব আলীর ছেলে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews