1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

গ্রেফতার হলেন সাবেক এমপি রিপু

  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ গননা করুন

একতা ডেস্কঃ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া-৬ আসনের সাবেক এমপি রাগেবুল আহসান রিপুকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১৪। ১৮ ডিসেম্বর, বুধবার রাতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব সূত্রে জানা গেছে রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলা সহ মোট ১৩টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন, বগুড়া শহরের কালিতলা এলাকায় সাবেক এমপি রাগেবুল আহসান রিপুর বাড়িতে বিক্ষুব্ধ জনতা কয়েক দফায় ভাঙচুর চালায়। ওই দিন থেকেই তিনি সপরিবারে গা ঢাকা দেন। পরবর্তীতে ৫ আগস্ট ছাত্র-জনতার সফল গণঅভুত্থানের পর, বগুড়ার বিভিন্ন থানায় রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে হত্যাসহ ১৩টি মামলা দায়ের করা হয়। র‍্যাব-১৪ এর অধিনায়ক মো. আলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থেকে রাগেবুল আহসান রিপুকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews