1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামে মধ্যরাতে ব্যাংকের ভেতরেই অবস্থান কর্মকর্তার

  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৪ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কের একটি ব্যাংকের কার্যালয়ের বাইরে মানুষের ভিড়। সেখানে প্রবেশের ফটকেও তালা। উপস্থিত ব্যক্তিরা বলছেন, ভেতরে বেশ কয়েকজন কর্মকর্তাকে আটকে রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত এমন বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলশী শাখায় বেশ কয়েকজন কর্মকর্তাকে আটকে রাখা হয়েছে। সেখান থেকে নারী কর্মীদেরও বের হতে দেওয়া হচ্ছে না। বাইরে তাঁদের স্বজনেরা উৎকণ্ঠায় আছেন। আরেকটি ভিডিওতে বলা হয়, ভেতরে এক কর্মকর্তা আত্মহত্যার চেষ্টা করছেন। ভিডিওগুলো ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ব্যাংকটির চট্টগ্রামের আঞ্চলিক শাখা, খুলশী শাখা ও পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। জানা যায়, মূলত এক কর্মকর্তা তার বদলি আদেশ মানতে রাজি ছিলেন না। বদলি প্রত্যাহার করা না হলে তিনি শাখা থেকে বের হবেন না বলে হুঁশিয়ারি দেন। তিনি আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। পরে তাকেসহ রাত আড়াইটার দিকে সব কর্মকর্তা বের হন।

ব্যাংকের কর্মকর্তারা জানান, ওই কর্মকর্তার নাম মোঃ আবদুল কাদের। তিনি ব্যাংকটির খুলশী শাখায় বিনিয়োগ কর্মকর্তা হিসেবে কর্মরত। গতকাল সন্ধ্যা সাতটার দিকে তাঁর বদলি আদেশ পাঠায় কেন্দ্রীয় কার্যালয়। তাঁকে সৈয়দপুরে বদলি করা হয়েছে। তাঁকে জানানোর পর থেকে বিষয়টি মানতে রাজি হননি এবং বদলি আদেশ প্রত্যাহার করতে বলেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে দেখেছি, এটি ব্যাংকের অভ্যন্তরীণ বিষয়। এক কর্মকর্তা বদলি হয়েছেন, কিন্তু তিনি যেতে চাইছেন না। বিষয়টি সমাধানের পর আমরা চলে এসেছি।’

জানতে চাইলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলশী শাখার ব্যবস্থাপক মোঃ নবীনুর ইসলাম প্রথম আলোকে বলেন, অঞ্চল ও শাখার কর্মকর্তারা তাঁকে সঙ্গে নিয়েই রাতে বের হয়েছেন। দুজন সহকর্মী রাতে তাঁর সঙ্গে পাঠানো হয়েছে নিরাপত্তার জন্যে। তাঁরা রাতে তাঁর সঙ্গেই ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews