1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

চট্টগ্রামে যানজট নিরসনে ট্রাফিকের কাজে ইউএনও

  • বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে যানজটের খবর পেয়ে রাস্তায় নেমে ট্রাফিকের কাজ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত ৮ টা পর্যন্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে যায়। যানজটের খবর পেয়ে নিরসনে রাস্তায় নামেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। সাথে সহযোগিতা করেন থানা-পুলিশ ও ছাত্রপ্রতিনিধিরা। মঙ্গলবার বিকেলের দিকে ঈদে পরিবার নিয়ে বেড়ানো শেষে বাড়ি ফিরছিলেন সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব। রাঙ্গুনিয়ার গোডাউনের যানজটে কর্ণফুলী জুটমিল এলাকায় প্রায় ৪০ মিনিট আটকে থাকেন তিনি। যানজটের বিষয়ে তিনি থানার পরিদর্শক (তদন্ত) কে জানান এবং একটি ভিডিও দিয়ে ফেসবুকে পোষ্ট করেন।

পরে যানজটের বিষয়টি প্রশাসন ও পুলিশের নজরে আসলে যানজট নিয়ন্ত্রণে সড়কে নামে ইউএনও মাহমুদুল হাসান। সহযোগিতা করেন পুলিশ ও ছাত্র প্রতিনিধি। প্রত্যক্ষদর্শী ও ভূক্তভোগীরা জানান, ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার বিকেল থেকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার বিভিন্ন মোড়ে যানজট লেগে যায়। যানজটের কারনে রাস্তার দুই পাশে শত শত গাড়ি আটকে থাকে। এতে দূর্ভোগে পড়েন বৃদ্ধ, নারী, শিশুসহ যাত্রীরা।

থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বলেন, যানজটের খবর পুলিশ পাঠানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, “যানজট নিয়ন্ত্রণে আহামরি কোনো কাজ নয়। একটু সময় দিলে যানবাহন শৃঙ্খলা থাকে। যানজট নিরসনে ওই স্থানে তখন পুলিশ রাখা হয়। ছবির ক্যাপশন- রাঙ্গুনিয়ার গোডাউন এলাকায় যানজট নিয়ন্ত্রণে সড়কে নামেন ইউএনও মাহমুদুল হাসান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews