একতা ডেস্কঃ আবার আন্দোলনে নামছে বিগত সরকারের সময় বিভিন্ন অভিযোগে চাকরি হারানো পুলিশ সদস্যরা। চাকরি পুনর্বহালের দাবিতে আগামী ২ ফেব্রুয়ারি, রবিবার সকাল থেকে তারা সচিবালয়ের সামনে অবস্থান নিবেন। ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে সচিবালয়ের সামনে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির বিষয়টি জানান চাকরিচ্যুত পুলিশ সদস্যদের প্রতিনিধিরা।
সকাল ১২টার দিকে রাজধানীর শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা ও তাদের পরিবারের সদস্যরা। তারা দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা চাকরি হারিয়েছেন। চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পক্ষ থেকে জানানো হয়, অন্তবর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন তাদের চাকরি পুনর্বহালের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখনও তা বাস্তবায়িত হয়নি।

Leave a Reply