একতা ডেস্কঃ ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস ট্রেসি অ্যান জ্যাকবসনকে ‘চার্জ দি অ্যাফেয়ার্স’ হিসেবে স্বাগত জানাচ্ছে। ১১ জানুয়ারি থেকে সিনিয়র ফরেন সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য ট্রেসি অ্যান জ্যাকবসন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দি অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তার গৌরবময় কূটনৈতিক জীবনে তিনি তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং কসোভোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাম্প্রতিক সময়ে অ্যাম্বাসাডর জ্যাকবসন নিকটপ্রাচ্য বিষয়ক ব্যুরোতে ঊর্ধ্বতন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দি অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম হিসেবে দায়িত্ব পালন করেন। বিদেশে উচ্চপদস্থ নেতৃত্বের পাশাপাশি প্রথমে স্কুল অব প্রফেশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজের ডিন এবং পরে ন্যাশনাল ফরেন অ্যাফেয়ার্স ট্রেনিং সেন্টারের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, ফরেন সার্ভিসের ভবিষ্যৎ গঠনে অবদান রেখেছেন অ্যাম্বাসাডর জ্যাকবসন।
অ্যাম্বাসাডর ট্রেসি জ্যাকবসন চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টারিম হিসেবে দায়িত্ব গ্রহণের পর, মেগান বোল্ডিন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হিসেবে তার আগের দায়িত্ব আবার গ্রহণ করবেন।

Leave a Reply