1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

চিকিৎসার ভুলে ৮ ছাগলের মৃত্যুর অভিযোগ

  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৪ গননা করুন

একতা ডেস্কঃ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় ভুল চিকিৎসায় আটটি ছাগলের মৃত্যুর অভিযোগ উঠেছে। ছাগলগুলোর মধ্যে ৬টি গর্ভবতী ও ২টি বাচ্চা ছাগল রয়েছে। গতকাল ৩০ ডিসেম্বর, সোমবার রাতে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের শরিফা আক্তার রিমার খামারে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ৬ বছর আগে নিজ বাড়িতে ছাগলের খামার গড়ে তোলেন রিমা। বর্তমানে তার খামারে ৪০টি ছাগল রয়েছে। রবিবার রিমা ছাগল পালন বিষয়ে কথা বলার জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে যান। এ সময় উপজেলা ভেটেরিনারি সার্জন সারা তাইফুন্নাহারের কাছে তার খামারের কথা জানিয়ে পরামর্শ চান রিমা। সোমবার বিকেলে সার্জন তাইফুন্নাহার খামার পরিদর্শনে গিয়ে ছাগলগুলোকে কৃমিনাশক ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দেন। ওই ভ্যাকসিন ছাগলকে পুশ করার ৩০ মিনিটের মধ্যেই ছাগলগুলো অসুস্থ হয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই খিচুনি দিয়ে ৮টি ছাগল মারা যায়।

উপজেলা ভেটেরিনারি সার্জন সারা তাইফুন্নাহার বলেন, ভুল চিকিৎসায় ছাগল মারা গেছে এমন অভিযোগ সত্য নয়। তবুও বিষয়টি খতিয়ে দেখতে হবে। ভ্যাকসিনের মেয়াদ ছিল কি-না বা কি কারণে এমন হয়েছে তা উদঘাটন না করে বলা সম্ভব নয়। প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমএমএ আউয়াল তালুকদার বলেন, খবর পেয়েই আমি খামারটি পরিদর্শন করেছি। অসুস্থ হয়ে যাওয়া অন্য ছাগলগুলোকে স্যালাইন দেওয়া হয়েছে। সেগুলো এখন মুখে খাবার খাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজওয়ানা কবীর বলেন, এক নারী খামারীর ছাগল মারা যাওয়ার বিষয়টি শুনেছি। ভুল চিকিৎসার অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews