একতা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ইরানের তেল চীনে সরবরাহ করার অভিযোগে একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের ওপর এ নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ জানিয়েছে, তেহরানের সামরিক কর্মকাণ্ডের তহবিলের জন্য ব্যবহৃত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ককে লক্ষ্য করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নেটওয়ার্ক চীনের কাছে ইরানি তেল সরবরাহ করে বলে অভিযোগ করা হয়েছে। চীনকে কয়েক মিলিয়ন ডলার মূল্যের ইরানি অপরিশোধিত তেলের চালানের ব্যবস্থা করা ওই নেটওয়ার্ককে নিষেধাজ্ঞার নিশানা করা হয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সঙ্গে সংশ্লিষ্ট সেপেহর এনার্জি জাহান নামা পার্স নামের একটি অনুমোদিত কোম্পানির পক্ষে ওই তেল চীনে পাঠানো হয়। মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, নিজেদের পারমাণবিক কর্মসূচি বিকাশে প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মনুষ্যবিহীন যান উৎপাদন এবং এর আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে সহায়তার জন্য তেলের রাজস্ব উপার্জনের দিকে মনোনিবেশ করে চলেছে ইরানের সরকার।

Leave a Reply