1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

চুরি-ছিনতাই অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে

  • রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৬১ গননা করুন

এ সময় র‍্যাব ১১-এর অধিনায়ক (সিও) লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একতা ডেস্কঃ চুরি-ছিনতাই অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, ঈদে ঘরমুখো মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেই জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে র‍্যাব। গতকাল ২৯ মার্চ, শনিবার দিবাগত রাত ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাদ্দাম মার্কেট এলাকায় চেকপোস্ট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি কার্যক্রম পর্যবেক্ষণ শেষে এসব তথ্য জানান তিনি। পুরো রমজান মাস জুড়েই র‍্যাব তৎপর ছিল, এই কার্যক্রম ও চেকপোস্ট ঈদ পরবর্তী সময়ে অব্যাহত থাকবে। বিশেষ করে ঈদের পর বিনোদন কেন্দ্রগুলোতে নারী ও শিশুদের একটা ভিড় থাকে সেই সময়ও যেন অপরাধীরা কোনো অপরাধ তৎপরতা পরিচালনা করতে না পারে, প্রতিটি বিনোদন কেন্দ্রে সজাগ দৃষ্টি রাখছে র‍্যাব।

ঈদসহ যেকোনো উৎসবে এলেই অপরাধীরা তৎপর হয়ে ওঠে। অপরাধ তৎপরতা রোধে এলিট ফোর্স র‍্যাব সবসময়ই কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দেশের বিভিন্ন জায়গায় সড়ক মহাসড়কে টহল ও চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম করে আসছে। র‍্যাব মহাপরিচালক আরো বলেন, পুরো রমজান মাসজুড়ে অনেক অপরাধীকে র‍্যাব আইনের আওতায় নিয়ে এসেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews