1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ছাত্রদলের ইবিকে সম্পূর্ণ ভিক্ষুকমুক্ত করাসহ ১০ দাবি

  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ গননা করুন

একতা ডেস্কঃ নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ ও বিশ্ববিদ্যালয়কে (ইবি) সম্পূর্ণ ভিক্ষুকমুক্ত করাসহ ১০ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল। ১৮ ডিসেম্বর, বুধবার বিকেলে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র কাছে স্মারকলিপি দেয় সংগঠনটির নেতাকর্মীরা। শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও আহসান হাবীব, সদস্য নুর উদ্দিন ও রাফিজ আহমেদসহ অন্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে বিগত সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ে তিন গুন বৃদ্ধি করা ফি কমাতে পদক্ষেপ নেয়া, হাসিনার পরিবারের নামে স্থাপনার নাম পরিবর্তন, খালেদা জিয়া হল থেকে মুজিব কর্ণারের নাম পরিবর্তন, ক্যাম্পাস পরিচ্ছন্নতা ও মশার উপদ্রব কমানো, স্বৈরাচারী দোসরদের দ্রুত বিচারের আওতায় আনা, ছুটিকালীন ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, চিকিৎসাকেন্দ্র আধুনিকীকরণ এবং জিয়া স্মৃতি কমপ্লেক্স নির্মাণ করা। আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, ক্যাম্পাসে ভিক্ষুক অনেক হারে বেড়েছে। ক্লাসরুমেও অনেকে চলে যায়। এতে শিক্ষক-শিক্ষার্থীরা বিব্রত হয়। যেখানেই বসে থাকি সেখানেই ভিক্ষুকের উপদ্রপ। খেতে বসলেও সেখানে চলে যায়। প্রয়োজন তারা গেটের বাইরে থাকুক। তিনি বলেন, আমরা শিক্ষার্থী সংশ্লিষ্ট ১০ দফা দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন অতিদ্রুত এসব বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রত্যাশা করি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews