1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম চুয়াডাঙ্গায়

  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২২৯ গননা করুন

একতা ডেস্কঃ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসক। ৩০ ডিসেম্বর, সোমবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সি অ্যান্ড বি পাড়ায় এই ঘটনা ঘটে। আহত ছাত্রদল নেতার নাম ইকরামুল হক ইকরা। তিনি জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক।

জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান বলেন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক একরাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। তার অবস্থা আশঙ্কাজনক। রাতেই উন্নত চিকিৎসার। জন্য রাজশাহী পাঠানো হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত। আটক করে আইনের আওতায় আনার দাবি ও করছি।

জেলা সদর হাসপাতালের জুনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, ধারাল অস্ত্রের আঘাতে মাথা ও পিঠে গুরুতর জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রোগী শকে ছিল। তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত নয়।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমানের মোবাইল নাম্বারে একাধিকবার কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews