একতা ডেস্কঃ ইমিগ্রেশন পুলিশ দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেতার নাম- শাহাজাদা আলম (৩২)। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার পৌরসদরের সাহেবপাড়া গ্রামের সৈয়দ মনজুর আলমের ছেলে। সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন শাহাজাদা। ৫ জানুয়ারি, রবিবার বিকেলে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।
হাকিমপুর ইমিগ্রেশন চেকপোস্টের উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্টে দিয়ে শাহজাদা নামের ওই ব্যক্তি রবিবার দুপুরের দিকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে আসেন। এ সময় ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার জন্য তার পাসপোর্ট আমাদের অফিসে জমা দেন। তার সম্পর্কে খোঁজখবর নিলে সৈয়দপুর থানায় তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকার বিষয়টি নিশ্চিত হই। তার বিরুদ্ধে ভাঙচুর ও মারামারির অভিযোগে মামলা রয়েছে। ছাত্রলীগ নেতার বিষয়ে রিকুইজিশন থাকায় আমরা তাকে হাকিমপুর থানায় হস্তান্তর করেছি। সৈয়দপুর থানা পুলিশ তাকে নিয়ে যাবে।

Leave a Reply