1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

জনপ্রশাসন সচিব মহার্ঘ ভাতা নিয়ে সুখবর দিলেন

  • রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৭ গননা করুন

একতা ডেস্কঃ ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রসঙ্গে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানান, আগামী ৩০ জুনের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে ভাতার পরিমাণ সম্পর্কে কিছু জানাননি। গত ৯ জানুয়ারি সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য দেন তিনি। তবে পরবর্তীতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এক ভিন্ন তথ্য জানান। ২৮ জানুয়ারি তিনি বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানান, মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের অধীনে। তিনি আরও বলেন, এ বিষয়ে গুজবে কান না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত।

আজ ২ ফেব্রুয়ারি, রবিবার এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীকে চারটি প্রদেশ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। আগামী ৫ ফেব্রুয়ারি এই সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। ১৮২ পৃষ্ঠার সুপারিশে জনবান্ধব প্রশাসন গঠনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews