একতা ডেস্কঃ সিরিয়ায় পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত এক কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গতকাল জনসম্মুখে তাকে গুলি করে হত্যা করা হয়। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।
রাজধানী দামেস্কের উপকণ্ঠের দুম্মারের রাস্তায় যোদ্ধারা কেনেহর মাথায় গুলি চালিয়ে হত্যা করেছেন। দেশটির ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল-আসাদের অনুগত ও তথ্য পাচারকারী হিসেবে অভিযোগ তুলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও দামেস্কের কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেনি।
ভিডিওতে দেখা যায়, মাজেন কেনেহকে একটি গাছের গুঁড়িতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। তার জামাকাপড় রক্তাক্ত এবং মাথায় গুলির ক্ষত রয়েছে। এ সময় ঘটনাস্থলে শিশুসহ শত শত মানুষকে দেখা যায়; যারা মরদেহের চারপাশে জড়ো হয়েছেন। ভিডিওতে অনেক মানুষকে মোবাইল ফোনে মরদেহের ছবি তুলতে ও ক্ষুব্ধ জনতাকে লাঠি দিয়ে মরদেহে আঘাত, এমনকি মাথায় লাথি মারতেও দেখা যায়।

Leave a Reply