1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

জরুরি নির্দেশনা তিন মন্ত্রণালয়কে

  • রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১০৪ গননা করুন

একতা ডেস্কঃ সড়ক, রেল ও বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান যে কোনও ধরনের গ্রাহক ও যাত্রীসেবা ব্যাহত হলে অনতিবিলম্বে টেলিভিশনে জ্বলে প্রচারের ব্যবস্থা করতে নির্দেশনা দিয়েছেন। নির্দেশনায় উপদেষ্টা আরও বলেন, গ্রাহক ও যাত্রীসেবা পুনরায় চালু হলে সেটি টেলিভিশন স্ক্রলের মাধ্যমে জানিয়ে দিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করতে হবে। ২৭ এপ্রিল, রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা দপ্তর থেকে এই সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ এবং রেল মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ২৬ এপ্রিল, শনিবার বিকেল ৫টা ৬ মিনিটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায় এবং সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে পুনরায় চালু হয়। অন্যদিকে বিকেল ৫টা ৫০ মিনিটে খুলনা অঞ্চলে বিদ্যুতের ব্ল‍্যাক আউট হয় ও সন্ধ্যা ৭টায় পুনরায় চালু হয়। দুইটি ক্ষেত্রেই কোনও সচিব কিংবা সংস্থা প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানাননি। তিনি বিষয় দুইটি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম মারফত জানতে পারেন।

এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টার দপ্তর থেকে জারি করা নির্দেশনায় বলা হয়- এখন থেকে যেকোনো ধরনের গ্রাহক ও যাত্রীসেবা বিঘ্নের ঘটনা টেলিভিশনে স্কুলের মাধ্যমে অনতিবিলম্বে জানাতে হবে। একই সঙ্গে নির্দেশনায় আরও বলা হয়- মনে রাখতে হবে গ্রাহক ও যাত্রীসেবা আমাদের দয়া নয়, বরং দায়। মেট্রোরেল ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় উপদেষ্টা ফাওজুল কবির খান তীব্র প্রকাশ করেছেন বলে সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তিনি কৈফিয়ত চেয়েছেন, কেন এই সেবা বিঘ্নিত হওয়ার বিষয়টি যাত্রীদের জানানো হয়নি এবং কেন দুঃখপ্রকাশ করা হয়নি। ভবিষ্যতে এমন ধরনের পরিস্থিতি এড়াতেই নির্দেশনা দেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews