1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

জর্জিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৬৫ গননা করুন

একতা ডেস্কঃ জর্জিয়ার আদালত অবৈধভাবে নিজ দেশে ফিরে আটক হওয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলিকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির। ২০২১ সালের অক্টোবরে ইউক্রেনের চেরনোমোর্ক শহর থেকে একটি ফেরিতে গোপনে জর্জিয়ার বন্দর নগরী পোতিতে পৌঁছান সাকাশভিলি। এরপর তাকে আটক করা হয় এবং অবৈধ সীমান্ত অতিক্রমে অভিযুক্ত করা হয়। তিবিলিসি সিটি কোর্টের বিচারক মিখাইল ঝিন্দজোলিয়া রায় পড়ার সময় আদালত কক্ষে হৈ চৈ সৃষ্টি হয়। বেলিফদের সাকাশভিলির পক্ষের কিছু লোককে সেখান থেকে বের করে দেওয়া হয়। ২০১৩ সালে জর্জিয়া ছেড়ে যাওয়ার পর সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে চারটি ফৌজদারি তদন্ত শুরু হয়।

তিনি এখন ইউক্রেনের নাগরিকত্ব নিয়েছেন। দুটি মামলায় এই রাজনীতিবিদকে তিন এবং ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। ১২ মার্চ একটি আদালত তাকে রাষ্ট্রীয় তহবিলের ৩.২ মিলিয়ন ডলারেরও বেশি আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে নয় বছরের কারাদণ্ড দেয়। ২০০৭ সালের ৭নভেম্বর বিরোধী দলের সমাবেশ ছত্রভঙ্গ করা এবং জর্জিয়ান টিভি কোম্পানি ইমেদির অফিস ধ্বংস করার মামলাগুলো এখনো বিচারাধীন। ২০২২ সালের মে মাসে প্রাক্তন জর্জিয়ান প্রেসিডেন্টকে স্বাস্থ্যের অবনতির কারণে তিবিলিসির ভায়ামেড বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। তিনি আজও সেখানে ভর্তি রয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews