1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

জাতিসংঘ মহাসচিব বৃহস্পতিবার ঢাকায় আসছেন

  • মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৪৮ গননা করুন

একতা ডেস্কঃ আগামী বৃহস্পতিবার ঢাকা সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি এই সফরে আসছেন বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের দ্বিতীয় দিন (১৪ মার্চ) জাতিসংঘ মহাসচিব পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

আন্তোনিও গুতেরেস কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গেও মতবিনিময় করবেন। সেদিন রাতেই তিনি ঢাকায় ফিরবেন। সফরের তৃতীয় দিনে তিনি ঢাকায় জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং তরুণ সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে এক ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথাও রয়েছে তার। জাতিসংঘ মহাসচিব এর আগে ২০১৮ সালের জুলাই মাসে বাংলাদেশ সফর করেছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews