জাহিদ হাসান, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল লামা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ১৮ মার্চ, মঙ্গলবার লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউস মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লামা উপজেলা বিএনপির একাংশ সভাপতি মোঃ আমির হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র সাধারণ সম্পাদক থোয়াইনু অং চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবু তাহের মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ মিরাজ।

মৎস্যজীবী দলের লামা উপজেলা শাখার সভাপতি মোঃ ফখরুল জামান, সাধারণ সম্পাদক মোঃ ছুরুত আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দীন, পৌর মোঃ শহিদুল ইসলাম (সাহেদ) সভাপতি, মোঃ সাহাদ উদ্দীন (জুয়েল) সাধারণ সম্পাদক, আব্দুল হামিদ সাংগঠনিক সম্পাদক, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মনিরুল ইসলাম তুহিন যুগ্ম-আহব্বায়ক মোঃ চান মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠন উপজেলা ও পৌর শাখা’র বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply