1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জামায়াতে যোগ দিলেন ৭ আওয়ামী লীগ নেতা

  • শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৫৫ গননা করুন

একতা ডেস্কঃ অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতারা এখন জামায়াতপন্থী বলে। কুমিল্লা জেলার তিতাস উপজেলায় কর্মী সম্মেলন ঘিরে ব্যানার-পোস্টার ছাপিয়েছেন ৭ জন। তারা আওয়ামী লীগের বিভিন্ন পদেও ছিলেন। যদিও জামায়াতের দাবি, তাদের আদর্শেই বিশ্বাসী সবাই। এটিকে বর্ণচোরা রাজনীতি হিসেবে দেখছে সচেতন মহল।

উপজেলায় মো. আবু হানিফ নামে এক আওয়ামী লীগ নেতাকে জামায়াতে ইসলামীর ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে। আবু হানিফ আগে মজিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের ওই ওয়ার্ডের বর্তমান সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় তিনি মজিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। এছাড়া তার মত ওমর ফারুক, শামীম খান, আবুল কালামসহ আরো ৭ জন ভিন্ন রুপে। অথচ তাদেরকে আওয়ামী লীগের নেতা হিসেবেই জানতেন এলাকাবাসী। ছিল পদ-পদবীও। স্থানীয় জামায়াত নেতাদের দাবি, আগে থেকেই তাদের আদর্শে বিশ্বাসে ছিলেন তারা। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এতদিন আড়ালে ছিলেন সবাই।

বিষয়টিকে বর্ণচোরা রাজনীতি হিসেবে ব্যাখা করে সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, বৈরি এবং অনুকূল যেকোনো সময়েই আদর্শের রাজনীতি করা উচিত। এরকম না করলে প্রকৃত অর্থে জনগণের কাছে তাদের বার্তা এবং আদর্শের জায়গা প্রশ্নবিদ্ধ হতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews