একতা ডেস্কঃ জার্মানিতে প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে ফেডারেল নির্বাচনের। জয়ী হয়েছে দেশটির খ্রিস্টান গণতান্ত্রিক ইউনিয়ন দল (সিডিইউ ও সিএসইউ)। ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফলে তারা পেয়েছে ২৮ দশমিক পাঁচ শতাংশ ভোট। বুথ ফেরত সমীক্ষার ফলাফলেও এমনই ইঙ্গিত দেওয়া হয়েছিল। বিপুল পরিমাণ ভোট কমেছে চ্যান্সেলর ওলাফ শলৎসের দল সামাজিক গণতান্ত্রিক দলের (এসপিডি)। প্রায় নয় শতাংশ ভোট কমে তারা পেয়েছে ১৬ দশমিক চার শতাংশ ভোট।
দ্বিতীয় অবস্থানে আছে অতি দক্ষিণপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)। তারা পেয়েছে ২০ দশমিক আট শতাংশ ভোট। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, এ পরিস্থিতিতে কোনো দলের পক্ষেই এককভাবে সরকার গঠন করা সম্ভব নয়। সিডিইউ আগেই জানিয়ে দিয়েছিল, তারা এএফডি-র সঙ্গে সরকার গড়বে না। ফলে দ্বিতীয় বৃহত্তম দল হয়েও সরকারে থাকতে পারবে না অতি দক্ষিণপন্থিরা। দুইটি জোট তৈরির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এক সিডিইউ এসপিডি-কে সঙ্গে নিয়ে নতুন সরকার তৈরি করবে। অথবা তারা গ্রিন পার্টি বা সবুজ দলকেও জোটসঙ্গী করতে পারে। তবে সিডিইউ নেতা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, জোট নিয়ে দীর্ঘ আলোচনা হবে।
তাদের বিরুদ্ধে প্রতিটি দল যে ‘ফায়ার ওয়াল’ তৈরি করেছিল, ভোটাররা তার বিরুদ্ধে ভোট দিয়েছে। পার্লামেন্টে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তারা তাদের ভূমিকা পালন করবে। নিজেদের মধ্যে বিরোধ থাকলেও সংরক্ষণশীল এবং ডেমোক্র্যাট সমস্ত দলই এবারের নির্বাচনের আগে জানিয়েছিল, তারা কোনোভাবেই অতি দক্ষিণপন্থি এএফডিকে সমর্থন করবে না। যা ফায়ার ওয়াল রাজনীতি হিসেবে আলোচিত হয়েছিল।

Leave a Reply