1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

জাস্টিন ট্রুডো কানাডার ক্ষমতা ও রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন

  • শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৮৫ গননা করুন

একতা ডেস্কঃ নির্বাচনে আর অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার মন্ট্রিয়লে আয়োজিত এক বিদায়ী অনুষ্ঠানে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ট্রুডো দীর্ঘদিন ধরে মন্ট্রিয়লের পাপিন্যু নির্বাচনী এলাকার সংসদ সদস্য ছিলেন। প্রথমবার লিবারেল পার্টির মনোনয়ন পেতে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল। তিনবারের এমপি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী এলাকার লিবারেল সদস্যদের কাছ থেকে বিদায় নেন। এ সময় উপস্থিত সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

জনপ্রিয় ও দক্ষ রাজনীতিক হিসেবে জাস্টিন ট্রুডো কানাডার জনগণের ভালোবাসা অর্জন করেছিলেন। বিশেষ করে করোনা পরবর্তী সময়ে দেশের অর্থনীতি পুনর্গঠনে তার ভূমিকা প্রশংসিত হয়েছে। ট্রুডো বলেন, তার পরিবারের তিন প্রজন্ম সংসদে প্রতিনিধিত্ব করেছে। তার বাবা পিয়ের ট্রুডোও কানাডার প্রধানমন্ত্রী ছিলেন। তার এই সিদ্ধান্তে অনেকেই অনুভূতি প্রকাশ করে বলেছেন, কানাডার নাগরিকরা কৃতজ্ঞতার সঙ্গে তার অবদান স্মরণ করবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews