1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

জীববৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণী শিকার ও পাচার বন্ধের নির্দেশ

  • রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২২৩ গননা করুন

একতা ডেস্কঃ অন্তরবর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জীববৈচিত্র্য সংরক্ষণে বন্যপ্রাণী ধরা, শিকার ও পাচার বন্ধ করতে হবে। আজ ঢাকার ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে “ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড- এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন উপদেষ্টা।

আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবুজ ও সুন্দর বাংলাদেশে বাস করুক এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের মাধ্যমে আমাদের প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষার বার্তা দিচ্ছি। একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। পলিথিন শপিং ব্যাগ ব্যবহার না করতে, অযথা হর্ন না বাজাতে এবং দিনের বেলা ফ্যান-লাইট বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, পরিবেশ রক্ষায় ছোট ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে। বাঘ ও হাতিসহ সকল বন্যপ্রাণীকে রক্ষা করতে হবে। বন ধ্বংস বন্ধ করে বর্তমানে যে অবস্থায় বন রয়েছে, সেসব বন রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে তিনি বিদ্যালয় জীবনের নানা ঘটনার বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং প্রতিষ্ঠানের একটি প্রাচীন বৃক্ষকে স্মারকবৃক্ষ হিসেবে ঘোষণার উদ্যোগ নেয়া হবে বলেও জানান। প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ ও ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাজেদা বেগম। অনুষ্ঠানে প্রতিটি ক্যাটাগরির সেরা প্রতিযোগীদের জন্য ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হয়। এসময় অলিম্পিয়াডের থিম সং এর ভিডিও চিত্র ও গীতিনাট্য প্রদর্শিত হয়। এসময় শিক্ষার্থীসহ উপস্থিত সবাই বন্যপ্রাণী হত্যা না করার শপথ পাঠ করেন। অনুষ্ঠানে জাতীয় পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে টি-শার্ট, সার্টিফিকেট এবং উপহার সামগ্রী দেওয়া হয়। এবারের অলিম্পিয়াডে সারাদেশ থেকে অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে এক লাখ সাত হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরপর কয়েক ধাপে জেলা পর্যায়ে অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদেরকে বন বিভাগের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়। এর আগে উপদেষ্টা ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ৬ তলা স্বর্ণচাঁপা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৮ তলা আইসিটি ভবনের উদ্বোধন করেন।

অন্যদিকে, আজ চট্টগ্রামের সংঘনায়ক শুদ্ধানন্দ রাজগুরু অভয়ানন্দ মহাবিহারে অনুষ্ঠিত কঠিন চীবর দান অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে প্রধান অতিথির ভাষণ দেন পরিবেশ উপদেষ্টা। তিনি সকল সম্প্রদায়ের মানুষকে শাস্তির পথে থাকার আহ্বান জানা

তথ্যসূত্রঃ বাসস

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews