1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত

জুলাইয়ে বিমান উড়বে বগুড়া থেকে

  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৫০ গননা করুন

একতা ডেস্কঃ অন্তর্বর্তী সরকার প্রায় দুই যুগ পর অবশেষে বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় প্রায় ১৬ বছর প্রতিহিংসার আগুনে পুড়েছে বগুড়া। তবে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন বাস্তবায়নের ঘোষণার পর বগুড়া বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। গত ২০ নভেম্বর বাংলাদেশ প্রতিদিনের শেষ পৃষ্ঠায় ‘প্রতিহিংসায় বগুড়ায় ২৮ বছরেও উড়ছে না বিমান’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এর আগে ‘কী অপরাধ ছিল বগুড়াবাসীর’ শিরোনামেও সংবাদ প্রকাশ হয়। সংবাদগুলো নজরে আসে অন্তর্বর্তী সরকারের। এর মধ্যে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিসি সম্মেলনে অন্তর্বর্তী সরকারের কাছে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন বাস্তবায়ন করার এবং বগুড়ায় বিমানবন্দরসহ থমকে যাওয়া উন্নয়ন কাজগুলোর সংস্কার ও বাস্তবায়ন করার প্রস্তাব দেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। এরপর অন্তর্বর্তী সরকার বগুড়ায় বিমানবন্দর চালুর বিষয়ে সম্ভাব্যতা যাচাই করার জন্য একটি কমিটি গঠন করা হয়। সম্প্রতি সরেজমিন বগুড়া বিমানবন্দর পরিদর্শন করে কমিটির সদস্যরা সরকারের কাছে বিমানবন্দর চালুর জন্য সুপারিশসহ প্রতিবেদনও দাখিল করেন।

এরপর বাণিজ্যিকভাবে বগুড়া বিমানবন্দর চালু করতে মন্ত্রণালয়ের নির্দেশে চার সদস্যের কমিটি গঠন করে বেবিচক। সে অনুযায়ী প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে বগুড়া বিমানবন্দরের বিদ্যমান রানওয়ে, ট্যাক্সিওয়ে, ডাম্বল এবং এপ্রোন সারফেস এরিয়াতে সারফেসের কার্যক্রম পুরোদমে চলছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, বাণিজ্যিকভাবে বিমান পরিচালনার জন্য কিছুটা সময় লাগবে। এক থেকে দেড় বছরের মধ্যে বগুড়া বিমানবন্দর সচল হলে বাণিজ্যিকভাবে বিমান পরিচালনা করা যাবে। তিনি আরও বলেন, দেশের পরিত্যক্ত বিমানবন্দর সংস্কার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী বছরে অন্তত তিনটি বিমানবন্দরের কার্যক্রম শুরু করবে বেবিচক। পরিত্যক্ত এসব বিমানবন্দর চালুর পাশাপাশি ফ্লাইট বাড়ানোরও পরিকল্পনা রয়েছে। পরিত্যক্ত বিমানবন্দরগুলো পর্যায়ক্রমে সচল করতে অবকাঠামো নির্মাণ, সংস্কার ও আনুষঙ্গিক প্রস্তুতি যেখানে আগে শেষ হবে, সেগুলো আগে সচল হবে। তবে সবার আগে চালু হবে বগুড়া বিমানবন্দর। আসছে জুনে সব প্রস্তুতি শেষ হলে জুলাইয়ে বগুড়ায় উড়বে বিমান।

বগুড়া জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, ১৯৯১-৯৬ মেয়াদে বিএনপি সরকারের আমলে বগুড়ায় বিমানবন্দর স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এ জন্য ২২ কোটি টাকার একটি প্রকল্পও অনুমোদন পায়। ১৯৯৫ সালে সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে ১১০ একর জমি অধিগ্রহণ করে সরকার। ১৯৯৬ সালে প্রকল্পের আওতায় রানওয়ে, কার্যালয় ভবন ও কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ, বিদ্যুৎ ও পানি সরবরাহ, রাস্তাঘাট নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শুরু করা হয়। প্রকল্পের কাজ শেষ হয় ২০০০ সালে। কিন্তু ২৮ বছরেও বাণিজ্যিকভাবে বিমান আর ওড়েনি। বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর সিপার আল-বখতিয়ার জানান, বগুড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি হওয়ায় আওয়ামী লীগ সরকার ১৬ বছর বিমানবন্দর চালুর বিষয়টি আমলে নেয়নি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews