1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

জুলাই অভ্যুত্থান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যপরিধিতে যুক্ত হলো

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৩ গননা করুন

একতা ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কার্যপরিধিতে যুক্ত হয়েছে। মন্ত্রণালয় ও বিভাগগুলোর কার্যপরিধির রুলস অব বিজনেস সংশোধন করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি, সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। দেশের সংবিধানের অনুচ্ছেদ ৫৫-এর দফা (৬) এ প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর নিম্নরূপ অধিকতর সংশোধন করলেন-রুলসের সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনস) এর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিধিতে নতুন একটি এন্ট্রি যুক্ত করা হয়েছে। ‘Matters relating to July Mass Uprising 2024’ অর্থাৎ ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ সম্পর্কিত বিষয়াদি’ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নতুন কর্ম পরিধিতে যুক্ত হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হচ্ছে।

গতকাল সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম সাংবাদিকদের জানিয়েছেন, জুলাই অধিদপ্তর গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এ সপ্তাহে অধিদপ্তর গঠন হয়ে যাবে। অধিদপ্তর করার নিরিখে একটি নীতিমালাও হয়েছে। এছাড়া জুলাই অভ্যুত্থানে নিহতদের তালিকার গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। আহতদের তালিকাও প্রকাশের অপেক্ষায় রয়েছে। এ তালিকার ভিত্তিতে বিভিন্ন সহযোগিতা দেবে মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়। মূলত জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের অধীনে এ সহযোগিতা দেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews