1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত

  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৩ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন একজন। ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম মোশাররফ হোসেন (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয় জন। জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের দবির মণ্ডল ও তার ভাই মোশাররফ হোসেনের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের মহিন, বকুল ও সাঈদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যায় গ্রামে ধর্মসভার আয়োজন নিয়ে মিটিংয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মাহবুবুল আলম বলেন, মোশাররফের হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ খান বলেন, সংঘর্ষের ঘটনায় মহিন নামের একজনকে আটক করে হেফাজতে নেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews