1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

টঙ্গী ও মৌচাকে শ্রমিকদের বেতন-বোনাসের দাবিতে অবরোধ

  • মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৮৪ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ বিএসআইএস কারখানার শ্রমিকরা গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। পাশাপাশি, শ্রমিকদের মারধরের প্রতিবাদে গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কও অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে দুই মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার সকালে এসব অবরোধের ঘটনা ঘটে। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি মাসের বেতন, ওভারটাইম ও ঈদ বোনাস এখনো পরিশোধ করা হয়নি। বারবার অনুরোধ করার পরও কারখানা কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি, ফলে তারা আন্দোলনে নেমেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে এবং তাদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews