একতা ডেস্কঃ গাজীপুর শহরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। ১৫ মার্চ, গতকাল শনিবার সকাল ৮টার দিকে উপজেলার মাওনা টু ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে মাওনা থেকে সিএনজি যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা দিলে উপজেলার নামাগুলাই এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইটভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে।
এতে সিএনজির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজিচালক ওবায়দুল ও অজ্ঞাত এক নারী এবং অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হন। এ ছাড়া গুরুতর আহত হন একজন। আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। তবে ঘাতক ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কালিয়াকৈর থানা পুলিশের উপপরিদর্শক কামরুল বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply