1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

ট্রান্সকম সিইও পুতুলের সূচনা ফাউন্ডেশনে কত টাকা ঘুষ দিয়েছিলেন

  • মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৭ গননা করুন

একতা ডেস্কঃ ট্রান্সকম গ্রুপের শত কোটি টাকার ঘুষ লেনদেনের গোপন নথি গণভবন থেকে উদ্ধার করা হয়েছে। পতিত সরকারের সাথে গ্রুপটির সিইও সিমিন রহমানের কয়েক দফা বৈঠকের তথ্যও পাওয়া গেছে ওই নথিতে। গণ-অভ্যুত্থানের পর গণভবন থেকে পাওয়া দলিল ঘেটে এমন চাঞ্চল্যকর তথ্য পান দুদক ও সিআইডির তদন্ত কর্মকর্তারা।

হত্যা মামলা থেকে বাঁচতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০০ কোটি টাকা ঘুষ দিয়েছিলো ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান। এই বিষয়ে শেখ হাসিনার সাথে ৩ দফা বৈঠকও করেছিলেন তিনি। দুদক ও সিআইডির তদন্তে বেড়িয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এসব তৎপরতার কারণেই হত্যা, শেয়ার জালিয়াতি ও প্রতারণার একাধিক মামলায় গ্রেপ্তার এড়াতে সক্ষম হন সিমিন রহমান। বন্ধ হয়ে যায় তার বিরুদ্ধে চলা তদন্ত কাজও।

হাসিনার পরিবারের দুর্নীতি অনুসন্ধান করতে গিয়ে গণভবন থেকে প্রাপ্ত কিছু নথিতে এমন তথ্য পান তদন্তকারী কর্মকর্তারা। ৫ই আগস্টের গণ-অভ্যুত্থানের পর ছাত্র-জনতা গণ ভবনে প্রবেশ করে যেসব দলিল পায়, সেসব দলিলে ২০২৪ সালে কারা কারা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছিলো তার গুরুত্বপূর্ণ তালিকা পাওয়া যায়। ৩ দফা বৈঠকে শেখ হাসিনার কাছে হত্যা মামলা থেকে মুক্তি দেয়ার জন্য অনুরোধ করেন টান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান। জানা গেছে, সিমিন রহমান গণভবনে শেখ হাসিনাকে, শেখ মুজিব ট্রাস্টের জন্য ৫০ কোটি টাকা, সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের জন্য ২৫ কোটি টাকা এবং নগদ ২৫ কোটি টাকা প্রদান করেছিলেন। একটি বেসরকারি ব্যাংকের আ্যকাউন্ট থেকে এসব অর্থ প্রদান করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews