1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

ট্রাম্পের ইউরোপীয় ইউনিয়নের ওপরও শুল্ক আরোপের ঘোষণা

  • সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০০ গননা করুন

একতা ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর শুল্ক আরোপের ঘোষণা দিলেন। কবে নাগাদ এ শুল্ক আরোপ করা হবে তা না জানালেও ‘খুব শিগগিরই’ এটি ঘটবে বলে জানান তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক খুব শিগগিরই কার্যকর হবে।

তিনি বলেন, তারা সত্যিই আমাদের সুবিধা নিয়েছে। আমাদের ৩০০ বিলিয়ন ডলারেরও বেশি ঘাটতি রয়েছে। তারা আমাদের গাড়ি নেয় না, কৃষি পণ্য নেয় না। তারা প্রায় কিছুই নেয় না। কিন্তু আমরা তাদের কাছ থেকে লাখ লাখ গাড়ি, প্রচুর পরিমাণে খাদ্য এবং কৃষি পণ্য। আমি কোনও সময়সীমা বলব না, তবে এটি (শুল্ক আরোপ) খুব শিগগিরই হতে যাচ্ছে।

সেদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদের কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর ইতোমধ্যে শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। ৪ ফেব্রুয়ারি থেকেই কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ ও চীনের পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হবে বলে স্থানীয় সময় শনিবার ঘোষণা দেন ট্রাম্প। এবার ইউরোপ নিয়েও একই বার্তা দিলেন তিনি।

ট্রাম্পের হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছে ইইউ। তিন দেশের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্তের সমালোচনা করে ইইউ মুখপাত্র বলেন, “কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। যেকোনও শুল্ক অর্থনীতির অগ্রগতিকে অযথা ব্যাহত করে। মুদ্রাস্ফীতিকে ডেকে আনে। ইউরোপের পণ্যের ওপর অযথা শুল্ক আরোপ করলে আমরাও কঠোর পদক্ষেপ নেব। এখনও পর্যন্ত কোনও বাড়তি শুল্কের কথা আমরা শুনিনি। “প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্পের নতুন শুল্ক নীতির বিষয়ে আলোচনা করতে সোমবার ইউরোপীয় ইউনিয়নের নেতারা একটি বৈঠকে বসবেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews